নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ ‘কোবরা গ্রুপের’ সোহেল গ্রেপ্তার

প্রধান অ্যাডমিন — 2026-10-12T18:21:00.000Z

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’ ও ‘সোহেল গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে এসআরবি-১১। রোববার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসআরবি-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, সোহেলের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও ১০ গ্রাম হেরোইন (৭০ পুরিয়া) উদ্ধার করা হয়েছে।

এসআরবির দাবি, সোহেল দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়াসহ আশপাশের এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ন্ত্রণে কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউন মালিকদের কাছ থেকে চাঁদা দাবি এবং চাঁদা না পেলে হামলা, ভাঙচুর ও ঝুট লুটপাটের অভিযোগ রয়েছে।

এছাড়া সোহেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ ১৫টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনকালে সহিংসতা ও হত্যা চেষ্টার মামলাতেও তিনি আসামি।

রূপালী চট্টগ্রাম