ফরাসি মিডফিল্ডারকে দলে নিয়ে ইউরোপের চার জায়ান্টের তোড়জোড়
প্রধান অ্যাডমিন — 2026-10-12T17:29:00.000Z
ইন্টার মিলানের ফরাসি মিডফিল্ডার অ্যান্ডি দিউফকে ঘিরে ইউরোপের ফুটবল বাজারে শুরু হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ২৩ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারকে নিজেদের দলে ভেড়াতে তোড়জোড় শুরু করেছে ইউরোপের চার শীর্ষ ক্লাব— বার্সেলোনা, চেলসি, আর্সেনাল এবং পিএসজি। খবর গোল ডট কমেরইন্টার মিলানের কোচ ক্রিশ্চিয়ান কিভুর অধীনে মাঝমাঠের খেলোয়াড় থেকে নতুন পজিশন উইংব্যাকে এসে দারুণ মানিয়ে নেওয়ার পাশাপাশি মাঠের পারফরম্যান্সে নজর কেড়েছেন অ্যান্ডি দিউফ। চলতি মৌসুমে সিরি ‘আ’তে পাঁচ ম্যাচে তার অ্যাসিস্ট তিনটি। মাঠে গতি, ড্রিবলিং ও রক্ষণাত্মক দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সময় কাটছে দিউফের। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ফরাসি কোচ জিনেদিন জিদান তাকে ফ্রান্স জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাকেন এবং বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে মাঠে নামান। সেখানেও তার নতুন উইংব্যাক ভূমিকায় অসাধারণ পারফরম্যান্স ফুটবল বিশ্বে বেশ প্রশংসিত হয়েছে।
২০২৫ সালের গ্রীষ্মে ফরাসি ক্লাব লঁস থেকে প্রায় ২ কোটি ইউরো খরচ করে দিউফকে দলে ভিড়িয়েছিল ইন্টার মিলান। তবে বর্তমানে তার বাজারমূল্য আকাশচুম্বী হওয়ায় তাকে পেতে আগ্রহীদের প্রায় ৫ কোটি ইউরো খরচ করতে হতে পারে। তা সত্ত্বেও, দীর্ঘমেয়াদে নিজেদের স্কোয়াডে এই তরুণ তারকাকে ধরে রাখতে বদ্ধপরিকর ইন্টার মিলান।
উল্লেখ্য যে, প্রিমিয়ার লিগের দুই ক্লাব চেলসি ও আর্সেনালের সঙ্গে পিএসজিও বেশ কিছুদিন ধরেই দিউফের খোঁজখবর রাখছে। এবার তাদের সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও। আগামী মৌসুমের আগে দলের ডান প্রান্ত আরও শক্তিশালী করতে এই তাড়কাকে চায় কাতালান ক্লাবটি।
রূপালী চট্টগ্রাম