বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরির সময় যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর

প্রধান অ্যাডমিন — 2026-10-12T05:41:00.000Z

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির সময় মো. হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে দায়িত্ব পালনকালে গেইটম্যান সিফাত হোসেন তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রেলওয়ের জান আলী হাট স্টেশনের স্টেশনমাস্টার নিজাম উদ্দিন জানান, কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির সময় দায়িত্বে থাকা গেইটম্যান সিফাত হোসেন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই যুবককে আটক করেন।

পরে তাঁকে স্টেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান স্টেশনমাস্টার নিজাম উদ্দিন।
রূপালী চট্টগ্রাম।