বিশ্বের দামি ফুটবলারদের তালিকায় ৩ আর্জেন্টাইন, সবার ওপরে এনজো

প্রধান অ্যাডমিন — 2026-10-12T04:30:00.000Z

ফুটবলের বাজারে শুধু গোল কিংবা ট্রফি দিয়ে তারকাদের মূল্য নির্ধারিত হয় না, গুরুত্ব পায় বয়স, পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনাও। সেই বাজারমূল্যের হিসাবেই আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন এনজো ফার্নান্দেজ। টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত ট্রান্সফার র‍্যাঙ্কিং অনুযায়ী, ১২ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই মিডফিল্ডার। তার সঙ্গে তালিকায় আছেন আরও দুই আর্জেন্টাইন, হুলিয়ান আলভারেজ ও নিকো পাজ।

দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে এনজোর বাজারমূল্য ছাড়িয়েছে অধিকাংশ স্বদেশিকে। তবে এ অঞ্চলের খেলোয়াড়দের মধ্যে তার ওপরে আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। তার বাজারমূল্য ১৩ কোটি ইউরো। এনজোর মূল্য ১২ কোটি ইউরো, আর হুলিয়ান আলভারেজের ১১ কোটি ইউরো। কোমোর তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো পাজের মূল্য ধরা হয়েছে ৮ কোটি ইউরো।


বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় অবশ্য এনজোর অবস্থান আরও নিচে। ১২ কোটি ইউরো মূল্যায়ন নিয়ে তিনি একাদশ স্থানে আছেন। একই বাজারমূল্য রয়েছে ইয়ান দিওমান্দে, দেজিরে দুয়ে, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স ও ডেক্লান রাইসেরও।

দক্ষিণ আমেরিকার শীর্ষ ১৫ দামি ফুটবলারের তালিকাতেও আরও কয়েকজন আর্জেন্টাইন জায়গা করে নিয়েছেন। ৮ কোটি ৫০ লাখ ইউরো মূল্য নিয়ে লাউতারো মার্তিনেজ রয়েছেন সপ্তম স্থানে। ৮ কোটি ইউরো মূল্য নিয়ে নিকো পাজের অবস্থান নবম। আর ৭ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে তালিকার ১৪তম স্থানে আছেন লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

প্রকাশিত তালিকায় সবার ওপরে রয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল ও ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। দুজনেরই বাজারমূল্য ২২ কোটি ইউরো। তাদের পর ২০ কোটি ইউরো মূল্য নিয়ে তৃতীয় স্থানে কিলিয়ান এমবাপ্পে।

তালিকার পরের দিকে রয়েছেন মাইকেল ওলিসে (১৮ কোটি ইউরো), জুড বেলিংহাম (১৬ কোটি ইউরো), পেদ্রি (১৫ কোটি ইউরো) এবং জোয়াও নেভেস, খিচা কাভারাস্কেলিয়া ও ভিতিনহা (প্রত্যেকে ১৪ কোটি ইউরো)।

ভিনিসিয়ুস জুনিয়রের বাজারমূল্য ১৩ কোটি ইউরো। এরপর ১২ কোটি ইউরো মূল্য নিয়ে এনজো ফার্নান্দেজসহ ছয়জন ফুটবলার রয়েছেন তালিকায়। হুলিয়ান আলভারেজ, রায়ান শেরকি, ফেরমিন লোপেজ, কোল পালমার ও বুকায়ো সাকার বাজারমূল্য ১১ কোটি ইউরো।

বিশ্বের সর্বোচ্চ বাজারমূল্যের ফুটবলারদের তালিকা

লামিনে ইয়ামাল — ২২ কোটি ইউরো

আর্লিং হলান্ড — ২২ কোটি ইউরো

কিলিয়ান এমবাপ্পে — ২০ কোটি ইউরো

মাইকেল ওলিসে — ১৮ কোটি ইউরো

জুড বেলিংহাম — ১৬ কোটি ইউরো

পেদ্রি — ১৫ কোটি ইউরো

জোয়াও নেভেস — ১৪ কোটি ইউরো

খিচা কাভারাস্কেলিয়া — ১৪ কোটি ইউরো

ভিতিনহা — ১৪ কোটি ইউরো

ভিনিসিয়ুস জুনিয়র — ১৩ কোটি ইউরো

এনজো ফার্নান্দেজ — ১২ কোটি ইউরো

ইয়ান দিওমান্দে — ১২ কোটি ইউরো

দেজিরে দুয়ে — ১২ কোটি ইউরো

এলিয়ট অ্যান্ডারসন — ১২ কোটি ইউরো

মরগান রজার্স — ১২ কোটি ইউরো

ডেক্লান রাইস — ১২ কোটি ইউরো

হুলিয়ান আলভারেজ — ১১ কোটি ইউরো

রায়ান শেরকি — ১১ কোটি ইউরো

ফেরমিন লোপেজ — ১১ কোটি ইউরো

কোল পালমার — ১১ কোটি ইউরো

বুকায়ো সাকা — ১১ কোটি ইউরো

রূপালী চট্টগ্রাম।