রাতে ঘর থেকে ডেকে নিল বন্ধুরা, সকালে মিলল যুবকের লাশ

প্রধান অ্যাডমিন — 2026-10-10T17:40:00.000Z

‎রাতে ঘর থেকে ডেকে নিল বন্ধুরা, সকালে মিলল যুবকের লাশ
‎
‎# চুরি করতে গিয়ে নিহত দাবি পুলিশের 
‎#প্রেম করে বিয়ে ঘরে তোলা হলো না স্ত্রীকে
‎#পরিবারের দাবি পরিকল্পিত হত্যা  
‎
‎
‎সীতাকুণ্ড প্রতিনিধি
‎
‎চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ সাইমন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে বাড়বকুণ্ড ইউনিয়নের ভাইয়েরখীল এলাকার মোহাম্মদ লোকমানের পুত্র। শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে চিটাগাং ক্যামিকাল ইন্ডাস্ট্রির ভিতর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।   পুলিশের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়। কিন্তু পরিবারের দাবি ঘর থেকে ডেকে নিয়ে বন্ধুরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
‎পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অবস্থিত চিটাগাং কেমিক্যাল ইন্ডাস্ট্রির ভিতরে বৈদ্যুতিক তার পেঁচানো একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় কারখানার কর্মকর্তারা। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক  ধারণা অনুযায়ী বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। কিন্তু পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
‎
‎নিহত সাইমনের স্ত্রী শাহেদা আক্তার বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তার বন্ধু মোস্তফার মুঠোফোন নাম্বার থেকে কল আসে এবং ঘর থেকে বাহির হতে বলেন। কিন্তু আমি বাধা দিলেও সে এক পর্যায়ে জোরপূর্বক সিগারেটের খাওয়ার কথা বলে ঘর থেকে বাইর হয়ে যা। ঘর থেকে বাহির হওয়ার পর মোস্তফার নাম্বার থেকে কল দিয়ে বলেন, আমি ঘরে আসার আগে এই নাম্বার থেকে কল দিব তখন দরজা খুলে দিও। কিন্তু তারপর থেকে বেশ কয়েকবার ওই নাম্বারে কল দিলেও আর কেউ রিসিভ করেননি। এক পর্যায়ে আমার নাম্বারটি ব্ল্যাকলিস্টে ফেলে দেন। তার স্ত্রী আরো বলেন, যদি আমার স্বামী  বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় তাহলে তার মরদেহ বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় অনেক দূরে কেন। 
‎গত এক বছর আগে প্রেমের সম্পর্ক করে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। 
‎স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইমন বেশ কয়েকবার বিভিন্ন অপরাধে কারাগারে ছিলেন।
‎
‎এদিকে নিহত সাইমনসহ তিন দিনে তিনটি লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। পর পর ৩ দিনে তিনটি লাশ উদ্ধার করায় স্থানীয়দের মাঝে উদ্যোগ উৎকণ্ঠ বিরাজ করছে। 
‎
‎সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মো: মহিনুল ইসলাম বলেন, নিহত সাইমুনের মরদেহ চিটাগাং কেমিক্যাল ইন্ডাস্ট্রির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। তার মরদেহের উপর বৈদ্যুতিক তার পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে সে নিহত হয়েছে।  লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
‎
‎
‎