রাজু চৌধুরী ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার জান্নাতুল তাজমিন

প্রধান অ্যাডমিন — 2026-10-10T17:35:00.000Z

কে এই রাজু চৌধুরী? কেন তার ডাকে সাড়া দিয়ে কক্সবাজার ছুটে গিয়েছিল স্কুল ছাত্রী তাজমিন 💥💥💥

       রাজু চৌধুরী (২০) কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় এলাকার একটি আবাসিক হোটেলের কর্মচারী। তার বাড়ি চকরিয়া/লামা এলাকায়।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) সঙ্গে রাজু চৌধুরীর পরিচয় হয়। মাত্র ১৭ দিনের প্রেমের সম্পর্কের পর রাজুর ডাকে সাড়া দিয়েই তাজমিন কক্সবাজার গিয়েছিল।

রাজুর সঙ্গে দেখা করে বাসে করে কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরার পর তাজমিন পদুয়ার বাজার এলাকায় নামে।
সেখান থেকে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে।

পুলিশের তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫) তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধ/র্ষ/ণের পর শ্বাসরোধে হ/ত্যা করে।

পুলিশ জানিয়েছে, এই হ/ত্যা/কাণ্ডে রাজু চৌধুরীর সরাসরি কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। ঘাতক সিএনজি চালক সুমনকে পুলিশ গ্রে/প্তা/র করেছে এবং সে আদালতে অপরাধ স্বীকার করেছে।