মালিকের ফিফটিতে দ্বিতীয় সেশন আফগানিস্তানের
প্রধান অ্যাডমিন — 2026-10-10T13:28:00.000Z
রহমতের সেঞ্চুরির অপেক্ষায় দিন শেষ, এখনো ১৩৫ রানে পিছিয়ে আফগানরারহমতের সেঞ্চুরির অপেক্ষায় দিন শেষ, এখনো ১৩৫ রানে পিছিয়ে আফগানরা
আবুধাবিতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। এদিন ৪ উইকেট হারিয়ে ২১১ রান তুলেছে রহমত শাহর দল। ৮৪ রানে অপরাজিত থাকা রহমত তৃতীয় দিন মাঠে নামবেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরির লক্ষ্যে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে আছে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৭৯ ওভারে ২১১/৪
রহমত শাহ: ৮৪*
ইকরাম আলী খিল: ২৬*
১৪ মিনিট আগে
দুই শ পেরিয়ে লড়াইয়ে আফগানিস্তান
পরপর দুই বলে চার হাঁকিয়ে আফগানিস্তানের রান দুই শ পার করেছেন অধিনায়ক রহমত শাহ। ৮২ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান এগোচ্ছেন সেঞ্চুরির পথে। অন্য প্রান্তে ১৮ রানে ব্যাট করছেন ইকরাম আলী খিল, দিচ্ছেন অধিনায়ককে যোগ্য সঙ্গ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৭৭ ওভারে ২০৫/৪
রহমত শাহ: ৮২*
ইকরাম আলী খিল: ২২*
১ ঘণ্টা আগে
রহমতের ব্যাটে প্রতিরোধ, ঘুরে দাঁড়াচ্ছে আফগানরা
চা-বিরতি থেকে ফিরে মাত্র ৫ বলের ব্যবধানে দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে সেই চাপ সামলে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নিয়েছেন রহমত শাহ। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করা রহমতকে দারুণ সঙ্গ দিচ্ছেন ইকরাম আলী খিল। তাদের প্রতিরোধে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৬২ ওভারে ১৭৫/৪
রহমত শাহ: ৬০*
ইকরাম আলী খিল: ১৪*
১ ঘণ্টা আগে
৪ উইকেট হারিয়ে দেড়শ ছুঁল আফগানিস্তান
চা-বিরতির পর মাঠে ফিরেই জোড়া সাফল্য পেয়েছে বাংলাদেশ। বিরতির পর প্রথম ওভারেই ইবাদত হোসেনের বলে কট বিহাইন্ড হয়ে ফিরেছেন এক প্রান্ত আগলে রাখা আব্দুল মালিক। এরপর হাশমতউল্লাহ শহীদিকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। তাতে চার উইকেট হারিয়েছে আফগানিস্তান। ৪ উইকেট হারিয়ে দেড়শ ছুঁয়েছে আফগানরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৫১ ওভারে ১৫৪/৪
রহমত শাহ: ৪৩*
ইকরাম আলী খিল: ১০*
২ ঘণ্টা আগে
ইবাদতের পর মিরাজের হানা, ফের চাপে আফগানিস্তান
চা-বিরতির পর মাঠে ফিরেই সাফল্য পেল বাংলাদেশ। বিরতির পর প্রথম ওভারেই ইবাদত হোসেনের বলে কট বিহাইন্ড হয়ে ফিরেছেন এক প্রান্ত আগলে রাখা আব্দুল মালিক। এরপরই হাশমতউল্লাহ শহীদিকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন ইকরাম আলী খিল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৪৭ ওভারে ১৩৯/৪
রহমত শাহ: ৩৯*
ইকরাম আলী খিল: ০*
২ ঘণ্টা আগে
ইবাদতের জোড়া আঘাত, থামালেন ভয়ংকর হয়ে ওঠা মালিককে
ইবাদতের জোড়া শিকারে বড় ধাক্কা খেল আফগানিস্তান। ভয়ংকর হয়ে ওঠা আব্দুল মালিককে ফিরিয়েছেন এই পেসার। ৬২ রানে লিটনের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরেছেন মালিক। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন হাশমতউল্লাহ শহীদি।
২ ঘণ্টা আগে
২ উইকেটে ১৩১ রান তুলে চা বিরতিতে আফগানিস্তান
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে দাপট দেখিয়েছে আফগানিস্তান। ৩২ ওভারে ১ উইকেট হারিয়ে দলটি তুলেছে ৯৭ রান। এখনো বাংলাদেশের চেয়ে ২১৫ রানে পিছিয়ে আফগানরা। ৬০ রানে অপরাজিত আছেন আব্দুল মালিক, অধিনায়ক রহমত শাহ ব্যাট করছেন ৩৩ রানে। তৃতীয় উইকেটে এই দুজনের জুটি থেকে এসেছে ৬৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৪৫ ওভারে ১৩১/২
রহমত শাহ: ৩৩*
আবদুল মালিক: ৬০*
২ ঘণ্টা আগে
উইকেট নেই অনেকক্ষণ, তৃতীয় জুটিতে পঞ্চাশ আফগানদের
৩ ঘণ্টা আগে
টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি পেয়েছেন মালিক
টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি পেয়েছেন মালিক।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৫ ওভারে ১১৬/২
রহমত শাহ: ২৬*
আবদুল মালিক: ৫২*
৩ ঘণ্টা আগে
২ উইকেট হারিয়ে শতরান পেরোল আফগানরা
রহমত শাহকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছেন আব্দুল মালিক। ৪৮ রানে ব্যাট করছেন মালিক, আর অধিনায়ক রহমত শাহ অপরাজিত আছেন ২০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৩২ ওভারে ১০৬/২
রহমত শাহ: ২০*
আবদুল মালিক: ৪৮*
৩ ঘণ্টা আগে
ইবাদতের আঘাত, হাসানের হাতে শহিদুল্লাহর বিদায়
২০ রানে থামল শহিদুল্লাহর ইনিংস। ইবাদতের বলে হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন রহমত শাহ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ২৫ ওভারে ৭৮/২
রহমত শাহ: ৯*
আবদুল মালিক: ৩৩*
৫ ঘণ্টা আগে
আতালের উইকেট নিয়ে লাঞ্চে বাংলাদেশ
বাংলাদেশের ৩৪৬ রান অতিক্রম করার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ৩০ রানের মধ্যে উইকেট হারায়নি আফগানিস্তান। তবে এরপরই সেদিকুল্লাহ আতালকে ফেরান হাসান মাহমুদ।
শেষ পর্যন্ত প্রথম সেশনে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে আফগানরা। উইকেটে আবদুল মালিকের সঙ্গে আছেন শহিদুল্লাহ। প্রথম সেশনে এখনো ৩১২ রান পিছিয়ে দলটি।
৫ ঘণ্টা আগে
হাসানের হাতেই প্রথম শিকার
হাসান মাহমুদের বলেেই এজড হয়ে আউট হতে পারতেন সেদিকুল্লাহ আতাল। তবে রিভিউ না নেয়ায় সেটি হয়নি। তবে তাকে আউট করতে বেশিক্ষণ নেননি তিনি।
দলীয় ৩১ রানে সেই হাসানের বলেই নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভালো শুরু আফগানিস্তানের
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছে আফগানিস্তান। কোনো উইকেট না হারিয়েই ৩০ রান পার করেছে তারা। তবে ইনিংসে অবিশ্বাস্য ভুল ছিল বাংলাদেশেরও।
হাসান মাহমুদের বলে সেদিকউল্লাহ আতালের ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। সঙ্গে সঙ্গে জোরালো আবেদনে সরব হন বোলার হাসানসহ বাংলাদেশের ফিল্ডাররা। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। অথচ আউটের জোরালো সম্ভাবনা থাকলেও রিভিউ নেয়নি বাংলাদেশ।
পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আলট্রাএজে স্পষ্ট স্পাইক ধরা পড়ে। অর্থাৎ, বলটি ব্যাটের কানায় লেগেছিল। কিন্তু একই সময়ে ব্যাটের সঙ্গে প্যাডের সংস্পর্শ হওয়ায় বিভ্রান্তিতে পড়ে বাংলাদেশ দল। তাতেই উইকেট পাওয়ার দারুণ এক সুযোগ হাতছাড়া হয়।
বিষয়টি আরও হতাশার, হাসান মাহমুদের করা আগের ওভারেই রিভিউ নিয়েছিল বাংলাদেশ। যদিও সেই রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের ধারেকাছেও যায়নি। অথচ এবার ব্যাটে বলের স্পষ্ট স্পাইক থাকার পরও রিভিউ না নেওয়ায় প্রশ্ন উঠেছে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে।
৬ ঘণ্টা আগে
৩৪৬ রানে অলআউট বাংলাদেশ
একপাশে দারুণ ব্যাটিং করছিলেন নাঈম হাসান। স্ট্রাইক দিতে চাচ্ছিলেন না এগারো নম্বরে নামা ইবাদত হোসেনকে। তবে সেই ধারা বেশিক্ষণ রাখতে পারলেন না। স্ট্রাইকে গিয়ে ডিফেন্স করতে গিয়ে ক্যাচ উঠিয়ে দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থাকেন নাঈম।
তার এই দৃঢ়তায় ৩৪৬ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। তবে রানের খাতা খুলতে পারেননি ইবাদত।
এর আগে, ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ৪ রানে অপরাজিত তাইজুল ইসলাম আউট হন ৯ রান করে। আর নাঈম তার ১১ রান নিয়ে যান ৩৫-এ।
৭ ঘণ্টা আগে
ব্যাটিংয়ে নাঈম-তাইজুল
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন আজ। ম্যাচের প্রথম দিনে শুক্রবার (৯ অক্টোবর) ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করেছিল টাইগাররা।
দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাঈম হাসান ও তাইজুল ইসলাম।
প্রথম দিনের শুরুর ভাগে বাংলাদেশ ব্যাট হাতে দাপট দেখালেও শেষদিকে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। ওপেনিংয়ে ১২৪ রান যোগ করার পর একসময় ২ উইকেট হারিয়েই করে ফেলে ২২১ রান। ফিফটি পান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। তবে এই দুজন ছাড়া কেউ ব্যাট হাতে শক্ত প্রতিরোধ গড়তে পারেননি।
এক পর্যায়ে ২২৫ রান তুলতেই ৫ উইকেট হারায় দলটি। এরপর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের জুটিতে দলের রান তিনশ’র দিকে যায়। যদিও শেষ বিকেলে এই দুজন ও হাসান মাহমুদ উইকেট দিয়ে আসেন।
সর্বশেষ
১ মিনিট আগে
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী
৫ মিনিট আগে
দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী
৫ মিনিট আগে
দিল্লির ধরপাকড় ও দমনপীড়নের ঘটনায় মুখ খুললেন প্রকাশ রাজ ও অনুরাগ
১০ মিনিট আগে
চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ মানববন্ধনের পরই সাবেক ছাত্রদল নেতাকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত
১০ মিনিট আগে
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আরও পড়ুন
মিমের দেড়শ, নাঈমের ১৩১ রানের দিনে মাহেদীর ৬ উইকেটের উল্লাস
৫০ মিনিট আগে
মিমের দেড়শ, নাঈমের ১৩১ রানের দিনে মাহেদীর ৬ উইকেটের উল্লাস
আমিরাতে ত্রিদেশীয় সিরিজ: শক্তিমত্তায় এগিয়ে কারা, ফেভারিটই বা কে?
১ ঘণ্টা আগে
আমিরাতে ত্রিদেশীয় সিরিজ: শক্তিমত্তায় এগিয়ে কারা, ফেভারিটই বা কে?
নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো, অপেক্ষা চূড়ান্ত ঘোষণার
১ ঘণ্টা আগে
নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো, অপেক্ষা চূড়ান্ত ঘোষণার
ভিসা জটিলতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিত
১ ঘণ্টা আগে
ভিসা জটিলতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা স্থগিত
সম্পর্কিত খবর
ইয়ামাল-এমবাপ্পে নয়, সম্ভাব্য ব্যালন ডি’অরজয়ীর নাম বলে চমকে দিলেন সিলভা
ইয়ামাল-এমবাপ্পে নয়, সম্ভাব্য ব্যালন ডি’অরজয়ীর নাম বলে চমকে দিলেন সিলভা
মেসির বিদায়ী ম্যাচেই জানা গেল আর্জেন্টিনার পরবর্তী ‘১০’ নম্বর জার্সির মালিক কে
মেসির বিদায়ী ম্যাচেই জানা গেল আর্জেন্টিনার পরবর্তী ‘১০’ নম্বর জার্সির মালিক কে
ব্যালন ডি অরের দৌড়ে এমবাপ্পের বড় ধাক্কা, সাবেক প্রধান বললেন ‘সম্ভাবনা কম’
ব্যালন ডি অরের দৌড়ে এমবাপ্পের বড় ধাক্কা, সাবেক প্রধান বললেন ‘সম্ভাবনা কম’
বিদায়বেলায় মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি
বিদায়বেলায় মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি
দুই শ পেরিয়ে লড়াইয়ে আফগানিস্তান
পরপর দুই বলে চার হাঁকিয়ে আফগানিস্তানের রান দুই শ পার করেছেন অধিনায়ক রহমত শাহ। ৮২ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান এগোচ্ছেন সেঞ্চুরির পথে। অন্য প্রান্তে ১৮ রানে ব্যাট করছেন ইকরাম আলী খিল, দিচ্ছেন অধিনায়ককে যোগ্য সঙ্গ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৭৭ ওভারে ২০৫/৪
রহমত শাহ: ৮২*
ইকরাম আলী খিল: ২২*
রহমতের ব্যাটে প্রতিরোধ, ঘুরে দাঁড়াচ্ছে আফগানরা
চা-বিরতি থেকে ফিরে মাত্র ৫ বলের ব্যবধানে দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে সেই চাপ সামলে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নিয়েছেন রহমত শাহ। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করা রহমতকে দারুণ সঙ্গ দিচ্ছেন ইকরাম আলী খিল। তাদের প্রতিরোধে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৬২ ওভারে ১৭৫/৪
রহমত শাহ: ৬০*
ইকরাম আলী খিল: ১৪*